ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া

১৩/১১/২০২৫ খ্রি. রাত ২৩:১০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ০২নং চান্দুরা ইউনিয়নের জালালপুর এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ৮০০(আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। ইমরান মিয়া (৩৭)
পিতা- মোঃ আঃ সোবহান
সাং-বামুটিয়া
থানা-
জেলা-ব্রাহ্মণবাড়িয়া

এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

facebook.com/share/1AAqLbjneo

ব্রাহ্মণবাড়িয়া

গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক আড়াইটার দিকে শহরের কোর্ট রোডে অবস্থিত তাজ আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।

সদর মডেল থানা জানা যায়, পুলিশ সদস্যরা রাত্রিকালীন ডিউটি পালনকালে গোপন সংবাদে জানতে পারেন যে তাজ হোটেলে কিছু ব্যক্তি অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে। খবর পেয়ে ওবায়দুর রহমান-অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), এম এম রকীব উর রাজা-অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ সদর মডেল থানা এবং সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযানে অংশ নেন।

অভিযানের সময় হোটেলের ভিতর থেকে সদর উপজেলার রামরাইল গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে তাজ হোটেলের মালিক আরমান (৪০),বসুদেব ইউনিয়নের কোডডা গ্রামের মৃত আলাল খানের ছেলে রিহান (২১), আখাউড়ার দক্ষিণ মিনারকুট গ্রামের মৃত আলাল খানের ছেলে সোহানুর (২৫), নাসিরনগর থানার কুলিকুন্ডা গ্রামের আজিজুর রহমানের ছেলে খোকন মিয়া(৩৫), কসবার কুটি ইউনিয়নের রানিয়ারা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সজিব (৪০), একই থানার আকসিনা গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও মোঃ ঈসমাইলের স্ত্রী শরীফা (৩২), আশুগঞ্জের লালপুর ইউনিয়নের বায়েক গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে কবির হোসেন (৪২), একই গ্রামের মৃত ইব্রাহীমের মেয়ে ও সুমন মিয়ার স্ত্রী শিখা আক্তার (৩০), নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের কবির খানের মেয়ে ইতি খানম (২০) ও কুমিল্লা জেলার দেবিদ্ধার থানার গুনাইঘর গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে শ্যামলী (৩০)কেআটক করা হয়।

পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ২৯০ ধারা (জনদুর্ভোগ সৃষ্টি) অনুযায়ী নন-এফ.আই.আর প্রসিকিউশন নং ২৮৯/২০২৫ দাখিল করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “অনৈতিক ও অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের কর্মকাণ্ডের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।”

 

 

 

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সাবেক মেম্বার নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর বাজার এলাকায় ট্রাকচাপায় মো. শিরু মিয়া (৭০) নামে সাবেক এক ওয়ার্ড মেম্বার নিহত হয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিরু মিয়া বুধল ইউনিয়নের বুধল গ্রামের নন্দনপুর সাবরবাড়ির বাসিন্দা সরুজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার ছিলেন।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে বিশ্বরোডগামী একটি ট্রাক নন্দনপুর বাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় শিরু মিয়াকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।