মুভিকেও হার মানালো ব্রাহ্মণবাড়িয়া কারাগারের ঘটনা! ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সেজে গেলো সাধারণ জামিনপ্রাপ্ত আসামি!
সবাইকে স্বাগত জানাচ্ছি “কসবার ত্রিনেত্র” সংবাদে। ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা হার মানিয়েছে সিনেমার কাহিনীকেও। জালিয়াতির আশ্রয় নিয়ে এক হত্যা মামলার আসামি কারাগার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানাচ্ছেন, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি, ২০২৬) দুপুরে এই নজিরবিহীন ঘটনা ঘটে। কসবা উপজেলার বাসিন্দা হৃদয় নামের এক হত্যা মামলার আসামি, নবীনগরের দিদার হোসেন নামক এক সাধারণ জামিনপ্রাপ্ত আসামির পরিচয় দিয়ে দিব্যি কারাগার থেকে বেরিয়ে যায়।
কারাগারের নিয়ম অনুযায়ী দিদারের জামিনের কাগজপত্র পৌঁছালে, হৃদয় অন্য বন্দিদের সহায়তায় দিদারের কেস হিস্ট্রি টিকিটের ছবি সরিয়ে নেয়। আর ছবিবিহীন সেই কাগজ দেখেই কারা কর্মকর্তারা তাকে ছেড়ে দেন!
এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে একজন ডেপুটি জেলারসহ আটজন কারা কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠিত হয়েছে তদন্ত কমিটিও। পলাতক আসামি হৃদয়কে গ্রেপ্তারের জন্য পুলিশ হন্যে হয়ে খুঁজছে।
এই ঘটনায় প্রশ্ন উঠেছে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

By Ayon

Leave a Reply