যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম ম্যাগাজিন ২০২৫ সালের সেরা ১০০ ছবির তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি আলোকচিত্রী কসবা থানার মাইজখার গ্রামের আমির হামজার তোলা একটি নামাজের ছবি।
ছবিটি তোলা হয়েছে নিউইয়র্কের ব্রঙ্কসের জামে মসজিদের বাইরে নিউইয়র্ক পুলিশ বিভাগ-এনওয়াইপিডির অফিসার দিদারুল ইসলামের জানাজা থেকে। শোকাহত পরিবার, বিপুলসংখ্যক মুসল্লি এবং ইউনিফর্ম পরিহিত অসংখ্য পুলিশ সদস্য এমন আবেগঘন ছবিটি ক্যামেরা বন্দী করেন আমির হামজা।
বিবৃতিতে বলা হয়, এই স্বীকৃতি আমির হামজার অসাধারণ শিল্পদৃষ্টি ও নৈপুণ্যের প্রমাণ। পাশাপাশি এটি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের সম্পর্ক ও গর্বকে আরও দৃঢ় করে।

