নতুন করে এই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কবীর আহমেদ ভূইয়া।
রবিবার (২৮ ডিসেম্বর) বিষয়টি তিনি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন।
এর আগে এই আসনে সম্ভাব্য মনোনয়ন দেওয়া হয়েছিল সাবেক এমপি মুশফিকুর রহমানকে। তবে নব্বই বছরের বেশি বয়সী ও অসুস্থ নেতাকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। মাঠপর্যায়ের এই প্রতিক্রিয়া ও সাংগঠনিক বাস্তবতা বিবেচনায় এনে শেষ পর্যন্ত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
প্রার্থী পরিবর্তনের এই সিদ্ধান্তে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীরা আশা করছেন, কবীর আহমেদ ভূইয়ার নেতৃত্বে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে।

