বিনোদন

মোরসালিনের গোলে ২২ বছর পর ভারতকে হারালো বাংলাদেশ

একটা জয়ের জন্য ২২ বছরের অপেক্ষা। জাতীয় স্টেডিয়ামে ২০০৩ সালে জানুয়ারির এক শীতের রাতে যে জয়টা শেষবারের জন্য ধরা দিয়েছিল, সেই স্মৃতি আবার ফিরে এলো সেই একই মাঠে। ভারতকে হারানোর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো অবশেষে। প্রার্থীত জয়ের নায়ক শেখ মোরসালিন।

এর আগ ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ।

আজকের ম্যাচ উপলক্ষে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বিপুল সংখ্যক দর্শক দেখা গেছে।

ম্যাচের শুরুতে বাংলাদেশের অর্ধেই বল বেশি সময় থাকলেও তা থেকে ভারত খুব একটা সুবিধা করতে পারেনি।

এগার মিনিটে পাল্টা আক্রমণ থেকে অনেকটা হুট করেই গোল পেয়ে যায় বাংলাদেশ।

বা দিক থেক রাকিব দারুণ গতিতে বল নিয়ে এগিয়ে গিয়ে গোলবক্সের সামনে পাস দেয়। সেখান থেকে দারুণ টোকায় বল জালে পাঠান মোরছালিন। জাতীয় দলের হয়ে এটি তার সপ্তম গোল।

এরপর ভারত অনেকবার চেষ্টা করলেও আর গোল পরিশোধ করতে পারেনি।

By Ayon

Leave a Reply