কসবা উপজেলা

কসবা থানা পুলিশ কর্তৃক ১১৪ (একশত চৌদ্দ) কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার:

আজ ১৪/১১/২০২৫খ্রিঃ তারিখ ভোর ০৫:০০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন বায়েক ইউনিয়নের কান্দারপাড় এলাকা হতে ১১৪ (একশত চৌদ্দ) কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীদ্বয় কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

পলাতক আসামীদ্বয়ের নাম ও ঠিকানা:
১। ইলেন মিয়া(২৫)
পিতা-মৃত হেবজু মিয়া
সাং-বায়েক দক্ষিন পাড়া

২।কামরুল(২৭)
পিতা-মোঃ জামাল মিয়া
সাং-কোল্লাপাথর
উভয় থানা-কসবা
জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

এ সংক্রান্তে পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কসবা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

By Ayon

Leave a Reply