কসবার ত্রিনেত্র, কসবা নিউজ, কসবা আজকের খবর, ব্রাহ্মণবাড়িয়া নিউজ, গ্রামীণ সংবাদ, Kasba news, Brahmanbaria local news, Bangladesh rural news, Kasba online news
গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ অসামাজিক কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৫) রাত আনুমানিক আড়াইটার দিকে শহরের কোর্ট রোডে অবস্থিত তাজ আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
সদর মডেল থানা জানা যায়, পুলিশ সদস্যরা রাত্রিকালীন ডিউটি পালনকালে গোপন সংবাদে জানতে পারেন যে তাজ হোটেলে কিছু ব্যক্তি অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে। খবর পেয়ে ওবায়দুর রহমান-অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), এম এম রকীব উর রাজা-অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ সদর মডেল থানা এবং সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযানে অংশ নেন।
অভিযানের সময় হোটেলের ভিতর থেকে সদর উপজেলার রামরাইল গ্রামের মৃত হবিবুর রহমানের ছেলে তাজ হোটেলের মালিক আরমান (৪০),বসুদেব ইউনিয়নের কোডডা গ্রামের মৃত আলাল খানের ছেলে রিহান (২১), আখাউড়ার দক্ষিণ মিনারকুট গ্রামের মৃত আলাল খানের ছেলে সোহানুর (২৫), নাসিরনগর থানার কুলিকুন্ডা গ্রামের আজিজুর রহমানের ছেলে খোকন মিয়া(৩৫), কসবার কুটি ইউনিয়নের রানিয়ারা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে সজিব (৪০), একই থানার আকসিনা গ্রামের মিজানুর রহমানের মেয়ে ও মোঃ ঈসমাইলের স্ত্রী শরীফা (৩২), আশুগঞ্জের লালপুর ইউনিয়নের বায়েক গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে কবির হোসেন (৪২), একই গ্রামের মৃত ইব্রাহীমের মেয়ে ও সুমন মিয়ার স্ত্রী শিখা আক্তার (৩০), নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের কবির খানের মেয়ে ইতি খানম (২০) ও কুমিল্লা জেলার দেবিদ্ধার থানার গুনাইঘর গ্রামের মৃত আব্দুল জলিলের মেয়ে শ্যামলী (৩০)কে
আটক করা হয়।
পুলিশ জানায়, সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির ২৯০ ধারা (জনদুর্ভোগ সৃষ্টি) অনুযায়ী নন-এফ.আই.আর প্রসিকিউশন নং ২৮৯/২০২৫ দাখিল করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, “অনৈতিক ও অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের কর্মকাণ্ডের প্রতি জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।”

By Ayon

Leave a Reply