জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক বিপুল পরিমান চোরাচালানকৃত মালামাল উদ্ধার; ০৩ জন গ্রেফতার:
১১/১০/২০২৫ খ্রি. রাত ০০.১৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম কসবা থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন বায়েক ইউনিয়নের নয়নপুর বাজার এলাকা হতে নিলাম সংক্রান্ত জাল কাগজপত্র ব্যবহার করতঃ শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা ক) ভারতীয় বাসমতী চাল- ৬৬(ছিষট্টি) বস্তা, খ) ভারতীয় তৈরী ফুচকা- ৭০৫ (সাতশত পাঁচ) কেজি, গ) অবৈধ পন্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মালবাহী পিকআপ ট্রাক, ঘ) বিজ্ঞ আদালত কর্তৃক নিলাম সংক্রান্তে জাল প্রত্যয়নপত্র- ২(দুই) পাতা উদ্ধার করে। এ সময় চোরাকারবারী চক্রের ০৩ সদস্যকে গ্রেফতার করা হয়।
উপরোক্ত চোরাচালানকৃত মালামাল সমূহের আনুমানিক বাজার মূল্য ৮,৩৪,০০০/-(আট লক্ষ চৌত্রিশ হাজার) টাকা। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১। মোঃ আল আমিন (৩১)
পিতা- রফিকুল ইসলাম
সাং- নয়নপুর
২। মিশু (২৬)
পিতা- মৃত হিরন মিয়া
সাং- কুটি জাজিয়ারা
৩। মোঃ মেহেদী হাসান(১৯)
পিতা- মৃত সোলেমান মিয়া
সাং- রানিয়ারা বিষ্ণুপুর
সর্ব থানা- কসবা
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ সংক্রান্তে কসবা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
-BDP

